রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুমার নামাজে যাওয়ার পথে প্রবাসী বাংলাদেশ নরসিংদীর বাসিন্দা সাইফুলের সর্বস্ব ছিনতাই! দুই মামলা করলেন মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী দুই মন্ত্রীকে জনাব মোঃ জাকির হোসেনের অভিনন্দন। বেলাবতে ধানের শীষের জনসভায় আমলাব ইউনিয়ন বিএনপির মিছিল সহকারে অংশগ্রহণ অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: কক্সবাজারের পর্যটন নিরাপত্তার অভিভাবক দুলাল কান্দি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন উদ্যোক্তা বরণ, খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ খুলনায় এনসিপির দুই নেতাকে গুলি করে হত্যাচেষ্টাএলাকাজুড়ে উত্তেজনা মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯ যুক্তরাষ্ট্র প্রবাসী ও কলামিস্ট আবুল কালাম আজাদের নতুন বই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়া কুয়ালালামপুর শাখা যুবদলের দোয়া মাহফিল

জুমার নামাজে যাওয়ার পথে প্রবাসী বাংলাদেশ নরসিংদীর বাসিন্দা সাইফুলের সর্বস্ব ছিনতাই!

মালেয়শিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার শাহআলম শহরের শ্রীমুদা সেকশন-২৫ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন সাইফুল হাসান নামে এক রেমিট্যান্স যোদ্ধা। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ পড়তে যাওয়ার সময় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সাইফুল হাসানের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদী থানায়।

ভুক্তভোগী সাইফুল হাসান জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ মোটরসাইকেলে করে আসা একদল ছিনতাইকারী অতর্কিতভাবে তার হাতের ব্যাগটি টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাই হওয়া ব্যাগে ছিল মালয়েশিয়ান মুদ্রায় ২৬০০ রিংগিত, যা তিনি মাস শেষে বেতন পেয়ে দেশে পরিবারের কাছে পাঠানোর জন্য রেখেছিলেন। এছাড়া ব্যাগে ছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল কাগজপত্র:
• পাসপোর্টের মূল কপি (পাসপোর্ট নং: A05052947)
• ভিসার মূল কপি
• বাংলাদেশি এনআইডি (NID) কার্ডের মূল কপি
• সিআইডিবি (CIDB) কার্ডের মূল কপি
• ব্যবহৃত vivo y17s মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
ঘটনার পরপরই গতকাল (১৭ এপ্রিল) বিকেলে মালয়েশিয়ার শাহআলম পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন সাইফুল। যার পুলিশ অভিযোগ নম্বর: SRI MUDA/010353/26।

গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানোর ফলে বর্তমানে মালয়েশিয়ায় সাইফুলের অবস্থান ও কর্মজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা টাকা ও মোবাইল রেখে মূল্যবান কাগজপত্রগুলো কোথাও ফেলে দিতে পারে। এমতাবস্থায় কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কাগজপত্র বা ব্যাগের সন্ধান পান, তবে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
• সাইফুল হাসান (মালয়েশিয়া হোয়াটসঅ্যাপ): +60 14 7704 658
• পরিবারের যোগাযোগ (বাংলাদেশ): 01706-395511
সাইফুল হাসান তার এই দুঃসময়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া পুলিশ এবং প্রবাসী সকল বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৫  bbcjournal24 সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102