বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলা করলেন মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী দুই মন্ত্রীকে জনাব মোঃ জাকির হোসেনের অভিনন্দন। বেলাবতে ধানের শীষের জনসভায় আমলাব ইউনিয়ন বিএনপির মিছিল সহকারে অংশগ্রহণ অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: কক্সবাজারের পর্যটন নিরাপত্তার অভিভাবক দুলাল কান্দি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন উদ্যোক্তা বরণ, খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ খুলনায় এনসিপির দুই নেতাকে গুলি করে হত্যাচেষ্টাএলাকাজুড়ে উত্তেজনা মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯ যুক্তরাষ্ট্র প্রবাসী ও কলামিস্ট আবুল কালাম আজাদের নতুন বই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়া কুয়ালালামপুর শাখা যুবদলের দোয়া মাহফিল নরসিংদী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিনের গণসংযোগ

রূপগঞ্জে পিকআপ চালককে কুপিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে একটি পিকআপ ভ্যানের চালককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। বুধবার (৩ জুন) রাত ২টার দিকে রূপগঞ্জের কোশাব এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রূপগঞ্জের আউখাব এলাকার এওয়ান পোলার পোশাক কারখানার পিকআপ চালক হিসেবে কর্মরত ছিলেন নিহত আশিকুর রহমান। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কাঠুর গ্রামের আব্দুল বারীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে এশিয়ান হাইওয়ে (ঢাকা-গাজীপুর বাইপাস) সড়কের পুলিশ টহল ডিউটি করছিল। এসময় রাস্তার পাশে একজনের চিৎকারের আওয়াজ শুনে এগিয়ে গিয়ে চালক আশিককে উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারনা, পিকআপ ভ্যান ছিনতাইয়ের জন্যই চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ দ্রুত এগিয়ে যাওয়ার কারণে পিকআপ ফেলে রেখেই চলে যায় তারা।

রূপগঞ্জ থানার (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৫  bbcjournal24 সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102