বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলা করলেন মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী দুই মন্ত্রীকে জনাব মোঃ জাকির হোসেনের অভিনন্দন। বেলাবতে ধানের শীষের জনসভায় আমলাব ইউনিয়ন বিএনপির মিছিল সহকারে অংশগ্রহণ অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: কক্সবাজারের পর্যটন নিরাপত্তার অভিভাবক দুলাল কান্দি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন উদ্যোক্তা বরণ, খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ খুলনায় এনসিপির দুই নেতাকে গুলি করে হত্যাচেষ্টাএলাকাজুড়ে উত্তেজনা মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯ যুক্তরাষ্ট্র প্রবাসী ও কলামিস্ট আবুল কালাম আজাদের নতুন বই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়া কুয়ালালামপুর শাখা যুবদলের দোয়া মাহফিল নরসিংদী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিনের গণসংযোগ

লঞ্চের নকশা করোনার সুরক্ষায় নিশ্চিত করে না: নৌপ্রতিমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১৯২ বার পড়া হয়েছে

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘লঞ্চের নকশা করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা নিশ্চিত করে না। তারপরও আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। মার্চের প্রথম থেকেই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। কীভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রীসেবা দিতে পারি সে বিষয়ে মার্চের ২০ তারিখে একটি যৌথসভা করেছি। তার চারদিন পরে লকডাউন হয়েছে। সেকারণে সেটা বাস্তবায়ন হয়নি। লকডাউন তোলার পর আবার আমরা সভা করেছি। টানেল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সবকিছু প্রস্তুত ছিল কিন্তু যাত্রীরা এসব নিয়ম মেনে চলেনি।’

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

লকডাউনের সময় ফেরিতে সাধারণ যাত্রীদের ভিড়ের ব্যাপারে তিনি বলেন, ‘বিশেষ জরুরি সরকারি কার্যক্রম, পণ্যবাহী যান ও ত্রাণ বিতরণের সুবিধার জন্য আমরা ফেরি চালু রেখেছিলাম। কিন্তু সাধারণ যাত্রীদের চাপে এখানে দায়িত্বশীল কর্মকর্তারা অসহায় হয়ে পড়েছিলেন। এখন শুধু শিমুলিয়া ঘাটে নয়, আমরা সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৫  bbcjournal24 সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102