1. hridoyahmmedbd8@gmail.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

মাদক কারবারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় নরসিংদী জেলা যুবদলেন সদস্য সোহাগ মোল্লার বিরুদ্ধে অপপ্রচার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৫ বার

মাদকদ্রব্য বেচা-কেনা না করতে একটি মাদক ব্যবসায়ী মহলের বিরুদ্ধে প্রতিবাদ করায় নরসিংদী জেলা রায়পুরা থানা উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নরসিংদী জেলা যুবদলের সদস্য মো: সোহাগ মোল্লার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী মহলের অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। রায়পুরা উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের এলাকায় ঘটছে এ ঘটনা।

অভিযোগে জানাগেছে,উত্তর বাখরনগর ইউনিয়নের কিছু মাদক কারবারী । অত্র এলাকার শীর্ষ মাদক কারবারীরা ।

প্রতিনিয়ত এ মাদক কারবারীরা ইয়াবা, হিরোইন ও গাঁজা বিভিন্ন এলাকায় অহরহ সরবরাহ করে আসছে। এতে এলাকার উঠতি বয়সের যুবক-যুবতীরা ঝুঁকে পড়ছে। ফলে এলাকা মারাত্মক ভাবে কলুষিত হচ্ছে।

এসব মাদক কারবারীদের মাদক বেচা-কেনা না করতে এলাকাবাসী প্রতিবাদ করায় উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে লিফলেটসহ বিভিন্নভাবে মাদক কারবারীরা অপপ্রচার চালাচ্ছে। মাদক কারবারীদের এহেন ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ মূখর ও তীব্র নিন্দা এবং ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে।

এ ব্যাপারে এসব মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ পড়ুন