1. hridoyahmmedbd8@gmail.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সন্দেহজনক’ ঘোরাফেরার সময় চট্টগ্রামে ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ২টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোতোয়ালী থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. বেলাল (২০), নয়ন দত্ত (২৪) এবং জিদান জমাদার (২৫)।

পুলিশ জানায়, রাতের বেলায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। পরে তাদের থানায় নিয়ে গিয়ে সংশ্লিষ্ট অধ্যাদেশে গ্রেফতার দেখানো হয়

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ পড়ুন