বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলা করলেন মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী দুই মন্ত্রীকে জনাব মোঃ জাকির হোসেনের অভিনন্দন। বেলাবতে ধানের শীষের জনসভায় আমলাব ইউনিয়ন বিএনপির মিছিল সহকারে অংশগ্রহণ অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ: কক্সবাজারের পর্যটন নিরাপত্তার অভিভাবক দুলাল কান্দি বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন উদ্যোক্তা বরণ, খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ খুলনায় এনসিপির দুই নেতাকে গুলি করে হত্যাচেষ্টাএলাকাজুড়ে উত্তেজনা মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯ যুক্তরাষ্ট্র প্রবাসী ও কলামিস্ট আবুল কালাম আজাদের নতুন বই বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়া কুয়ালালামপুর শাখা যুবদলের দোয়া মাহফিল নরসিংদী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসলাম উদ্দিনের গণসংযোগ

মালয়েশিয়ায় ৪৩ হাজার অভিবাসী কর্মী গ্রেপ্তার

মো:হৃদয় আহম্মেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেপ্তার করতে মালয়েশিয়ায় চলে নিয়মিত অভিযান। দেশজুড়ে ধারাবাহিক অভিযানে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত দশ মাসের এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (৬ অক্টোবর) মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলিত বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে মোট ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। তাদের মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

গত ১০ মাসের মধ্যে অক্টোবর মাসের অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২ অভিযানে কাগজপত্র যাচাই-বাছাই করা হয় ২৫ হাজার ৯৩৭ জনকে।

অভিবাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা ইনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের ঠেকাতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে জেলের সাজা শেষে নিয়মিত নিজ নিজ দেশে কর্মী ফেরত দিচ্ছে মালয়েশিয়া। চলমান কার্যক্রম ৫০০ রিংগিত জরিমানা দিয়ে দেশে ফিরে যাচ্ছেন হাজার কর্মী।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৫  bbcjournal24 সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102